বিএনপিতে যোগ দিলেন জামায়াতে ইসলামীর ৯ কর্মী

Ukhiyacox News
By -


নিজস্ব প্রতিবেদন :

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় জামায়াতে ইসলামীর নয় কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। শনিবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের ফুল দিয়ে বরণ করে নেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ দলীয় নেতারা।


যোগদানকারীদের মধ্যে একই পরিবারের পাঁচ ভাইসহ মোট নয়জন রয়েছেন। তারা জানিয়েছেন, দীর্ঘদিন জামায়াতে যুক্ত থাকলেও স্বেচ্ছায় ও সজ্ঞানে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগ দিয়েছেন। নতুন রাজনৈতিক পথচলায় তারা সবার সহযোগিতা কামনা করেছেন।


জাহাঙ্গীর হোসেন বলেন, “বিএনপির কার্যক্রমে উদ্বুদ্ধ হয়েই তারা স্বেচ্ছায় আমাদের দলে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন। আমরা তাদের ফুল দিয়ে বরণ করেছি।”

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !