নিজস্ব প্রতিবেদন :
টেকনাফে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং বিদেশী ও দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তি গ্রেফতার হয়েছে। স্থানীয় নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে রবিবার (৩১ আগস্ট ২০২৫) রাতে পরিচালিত এই অভিযানে প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের ইয়াবা, একটি বিদেশি পিস্তল এবং একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সাংবাদিকদের জানান, অভিযানের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করা হয়েছে এবং গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, এ ধরনের যৌথ অভিযান টেকনাফ ও আশেপাশের এলাকা থেকে মাদক ও অবৈধ অস্ত্র প্রবাহ বন্ধ করতে সহায়ক হবে।

