নিজস্ব প্রতিবেদন:
টেকনাফের দুর্গম পাহাড়ি জনপদ হোয়াইক্যংয়ের কম্বনিয়াপাড়া গ্রামে প্রথমবারের মতো গভীর নলকুপে পানি মিলেছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন “সমগ্রদেশ নিরাপদ পানি প্রকল্প-২০২৪-২৫” এর মাধ্যমে স্থাপিত এই নলকুপ থেকে পর্যাপ্ত পরিমাণে পানি পাওয়া যাচ্ছে।
প্রায় পাঁচ হাজার জনবসতিপূর্ণ এই গ্রামে এতদিন সুপেয় পানির একমাত্র ভরসা ছিল পাহাড়ি ঝর্ণা, ছরা ও পুকুর। পূর্বে পাতকুয়া ও ওয়াটার সংযোগ প্রকল্পের প্রচেষ্টা ব্যর্থ হলেও, মাটির স্তর পরিবর্তনের ফলে এবার নলকুপে পানি পেয়ে স্বস্তিতে স্থানীয়রা।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ ফারুক হোসাইন জানান, দীর্ঘদিনের পানির সংকট নিরসনে এই সাফল্য গুরুত্বপূর্ণ অগ্রগতি। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহেছান উদ্দিন বলেন, দুর্গম ও অবহেলিত এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে সুপেয় পানির প্রকল্প বাস্তবায়ন চলবে এবং কোন ধরনের দালাল বা অনিয়ম বরদাস্ত করা হবে না।
স্থানীয়রা এই উদ্যোগে উপজেলা প্রশাসন ও প্রকৌশল অধিদপ্তরকে ধন্যবাদ জানিয়েছেন।

