চট্টগ্রাম–কক্সবাজার রেলপথে ৫৬ অরক্ষিত ক্রসিং, দুর্ঘটনায় প্রাণহানি বেড়েই চলেছে

Ukhiyacox News
By -

(নিজস্ব প্রতিবেদন)



 চট্টগ্রাম–কক্সবাজার ১০২ কিলোমিটার দীর্ঘ রেলপথে ৭২টি লেভেল ক্রসিংয়ের মধ্যে ৫৬টি অরক্ষিত অবস্থায় রয়েছে। মাত্র ১৬টি ক্রসিংয়ে গেটম্যান থাকায় পথচারী ও যানবাহন প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে। গত এক বছরে অরক্ষিত এসব ক্রসিংয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১৭ জন। ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুর ঘটনাও ঘটেছে একাধিকবার। সবশেষ ১ আগস্ট কক্সবাজারের রামু উপজেলার রশিদনগরে একটি অনুমোদিত কিন্তু গেটম্যানবিহীন ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় সিএনজি দুমড়ে-মুচড়ে গিয়ে চারজন নিহত হন। স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ ক্রসিংগুলোতে কোনো সিগন্যাল বা গেটম্যান না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।


রেলওয়ে কর্মকর্তারা জানান, দোহাজারী–কক্সবাজার রেলপথটি এখনো প্রকল্পের আওতায় রয়েছে এবং ডিসেম্বর পর্যন্ত তা রেলওয়ের হাতে হস্তান্তর করা হবে না। এজন্য স্থায়ী গেটম্যান নিয়োগও হয়নি। তবে দুর্ঘটনা ঝুঁকি কমাতে ইতোমধ্যে ৪৬টি আন্ডারপাস নির্মাণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে সব ক্রসিংয়ে গেটম্যান নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক মো. সবুক্তগীন।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !