কক্সবাজার উপকূল সংলগ্ন গভীর সমুদ্রে ডাকাতদের হামলায় ইঞ্জিন বিকল হয়ে পড়া একটি বোটসহ ১৫ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার ভোরে এ ঘটনা ঘটে।
কোস্ট গার্ড জানায়, জেলেদের বোটে সমুদ্র ডাকাতরা হামলা চালিয়ে মূল্যবান মাছ ও জাল লুট করে নেয়। এ সময় বোটটির ইঞ্জিন নষ্ট হয়ে গেলে সেটি ভেসে যেতে থাকে। খবর পেয়ে কোস্ট গার্ড দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জেলেদের নিরাপদে উদ্ধার করে তীরে নিয়ে আসে।
উদ্ধারকৃত জেলেদের স্বাস্থ্য পরীক্ষা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সমুদ্র ডাকাতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

