রেজুখাল চেকপোস্টে ৭ লাখ টাকার ইয়াবাসহ দুই নারী আটক

Ukhiyacox News
By -
div>
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর রেজুখাল চেকপোস্টে অভিযান চালিয়ে ৭ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা মূল্যের ২ হাজার ৩৪৫ পিস বার্মিজ ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রেজুখাল চেকপোস্টে অভিযান পরিচালনা করে বিজিবির সদস্যরা। এ সময় সন্দেহভাজন দুই নারীকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তাদের কাছ থেকে ২ হাজার ৩৪৫ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। আটক দুই নারী মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !