মরিচ্যা চেকপোস্টে পেটের ভেতর থেকে ২,৫০০ ইয়াবা উদ্ধার
By -
নভেম্বর ০৯, ২০২৬
আর.জে রাফি, উখিয়া ::
কক্সবাজারের রামুতে মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে এক চোরাকারবারিকে আটক করেছে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)। এ সময় আটক ব্যক্তির পেটের ভেতর থেকে ২ হাজার ৫০০ পিস বার্মিজ ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তল্লাশি করা হলে তার পেটের ভেতরে ইয়াবা থাকার বিষয়টি শনাক্ত হয়।
পরবর্তীতে প্রয়োজনীয় প্রক্রিয়ায় তার পেটের ভেতর থেকে মোট ২ হাজার ৫০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, জব্দ করা ইয়াবা ও মোবাইল ফোনসহ উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য ৭ লাখ ৭০ হাজার টাকা।
আটক চোরাকারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

