আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ইউএনও ও ওসি বরাবর উখিয়া উপজেলা এনসিপির স্মারকলিপি

Ukhiyacox News
By -
আর.জে রাফি, উখিয়া :: কক্সবাজারের উখিয়ায় সরকারি অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)কে আমন্ত্রণ, ‘জুলাই যোদ্ধাদের’ নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদারের দাবিতে স্মারকলিপি দিয়েছে উখিয়া উপজেলা এনসিপি। সোমবার (১৬ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে পৃথক স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে সরকারি অনুষ্ঠানে এনসিপিকে আমন্ত্রণ, নাশকতা প্রতিরোধ, হুমকির অভিযোগ তদন্ত করে ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশি টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর দাবি জানানো হয়। এ সময় এনসিপির উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !