রত্নাপালং ৬নং ওয়ার্ডে মীর সাইফুল ইসলামকে প্রশাসক হিসেবে দেখতে চান এলাকাবাসী
By -
নভেম্বর ১৬, ২০২৬
কক্সবাজারের উখিয়া উপজেলার ২নং রত্নাপালং ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডে মীর সাইফুল ইসলাম চৌধুরীকে প্রশাসক হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন বলে দাবি করা হয়েছে ওয়ার্ডের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে।
প্রচারিত তথ্য অনুযায়ী, তিনি ৭ বারের অপরাজিত ইউপি সদস্য মরহুম মীর আহমেদ চৌধুরীর সুযোগ্য সন্তান।
স্থানীয়দের প্রত্যাশা, মীর সাইফুল ইসলাম চৌধুরী প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলে এলাকার উন্নয়ন, জনকল্যাণ ও সাধারণ মানুষের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।
তারুণ্যের শক্তি, যোগ্য নেতৃত্ব ও জনসেবার প্রত্যাশায়—এগিয়ে যাক রত্নাপালং ৬নং ওয়ার্ড

