খুনিয়াপালং সড়ক দু*র্ঘ*ট*না*য় কোর্টবাজারের নাদিম নিহত!
By -
নভেম্বর ২০, ২০২৬
কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মির্জা আলীর দোকান সংলগ্ন এলাকায় শ্যামলী হুন্দাই পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ নাদিম হাসান সরকার নামে এক তরুণ নিহত হয়েছেন।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টা ২৩ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাদিম হাসান সরকার কুমিল্লার মুরাদনগর উপজেলার বাসিন্দা। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কর্ণফুলী থানায় কর্মরত পুলিশ সদস্য নাজমুল হাসানের ছেলে। তাঁর মা রোজি আক্তার একজন শিক্ষিকা। এছাড়া তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের রুহুল্লার ডেবা এলাকার বাসিন্দা ও কোটবাজারের শ্রমিক নেতা শরীফ মাহমুদ চৌধুরীর ভাগিনা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালে কক্সবাজার থেকে ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে উখিয়ার দিকে আসছিলেন নাদিম। খুনিয়াপালংয়ের মির্জা আলীর দোকান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শ্যামলী হুন্দাই পরিবহনের একটি বাসের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নাদিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর মামা শরীফ মাহমুদ চৌধুরী।
তাঁর অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উখিয়ার কোটবাজার, রত্নাপালং ও কুমিল্লার মুরাদনগর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজন ও পরিচিতজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।
দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার এবং সংশ্লিষ্ট গাড়িটির বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

