উখিয়া টিএন্ডটি চেকপোস্টে কলেজ ছাত্রী হয়রানির অভিযোগ এপিবিএন সদস্যের বিরুদ্ধে

Ukhiyacox News
By -
আর.জে রাফি, উখিয়া :: কক্সবাজারের উখিয়ার টিএনটি এলাকায় সেনাবাহিনীর চেকপোস্টে দুই কলেজছাত্রীকে দীর্ঘ সময় আটকে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চেকপোস্টে সাধারণ মানুষ, বিশেষ করে শিক্ষার্থীদের চলাচল ও নিরাপত্তা তল্লাশির পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে এ ঘটনা তুলে ধরেছেন উখিয়ার সংবাদকর্মী বোরহান উদ্দীন। তাঁর পোস্টে বলা হয়, চেকপোস্টে যানবাহনের দীর্ঘ সারি থাকায় কলেজে পৌঁছাতে দেরি হওয়ার আশঙ্কা থেকে দুই কলেজছাত্রী সিএনজিচালিত অটোরিকশার চালককে আগে যাওয়ার অনুরোধ করেন। পরে চালক তাঁদের নিয়ে সামনে এগিয়ে গিয়ে সেনাবাহিনীর সদস্যদের বিষয়টি জানান। একপর্যায়ে সেনাসদস্যরা তাঁদের যেতে সহযোগিতা করেন। তবে অভিযোগ রয়েছে, কিছুদূর যাওয়ার পর এপিবিএনের (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) এক সদস্য আবারও অটোরিকশাটি থামান। এ সময় চালককে জিজ্ঞাসাবাদ করা হয় এবং গাড়িতে থাকা দুই কলেজছাত্রীকে নামিয়ে দেওয়া হয়। বোরহান উদ্দীনের প্রশ্ন, সেনাবাহিনীর সদস্যরা যে গাড়িটিকে যাওয়ার অনুমতি দিয়েছেন, পরে এপিবিএনের ওই সদস্য কোন যুক্তিতে আবার সেটি আটকালেন? একই ঘটনায় দুই বাহিনীর সদস্যদের মধ্যে দায়িত্ব পালনের সমন্বয় নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তিনি আরও বলেন, নিরাপত্তার স্বার্থে চেকপোস্টের প্রয়োজনীয়তা রয়েছে। তবে নিরাপত্তা নিশ্চিত করার নামে সাধারণ মানুষ, বিশেষ করে শিক্ষার্থীদের অযথা ভোগান্তিতে ফেলা উচিত নয়। পোস্টে তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করার দাবি জানান। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, সংযুক্ত ছবিটি একজন সরকারি কর্মকর্তা তাঁকে পাঠিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট সেনাবাহিনী ও এপিবিএন কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !