দৈনিক দৈনন্দিন পত্রিকার প্রতিনিধি হলেন উখিয়ার সাংবাদিক আর.জে রাফি
By -
নভেম্বর ০১, ২০২৬
কক্সবাজার জেলার বহুল আলোচিত সংবাদপত্র দৈনিক দৈনন্দিন-এর উখিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন উখিয়ার সাংবাদিক আর.জে রাফি।
সাংবাদিকতা পেশায় দীর্ঘ ৩-৪ বছর ধরে কাজ করে আসছেন আর.জে রাফি। তিনি স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ সংগ্রহ, প্রতিবেদন তৈরি এবং ভিডিও সংবাদ পরিবেশনের সঙ্গে যুক্ত রয়েছেন।
বর্তমানে কক্সবাজার জেলার প্রথম ভিডিও মাল্টিমিডিয়া চ্যানেল কক্সটিভি-এর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। উখিয়া-টেকনাফসহ কক্সবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, জনদুর্ভোগ, স্থানীয় সমস্যা, শিক্ষা, পর্যটন, অপরাধ ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।
নতুন দায়িত্বের বিষয়ে সাংবাদিক আর.জে রাফি বলেন, সংবাদপত্রটির নীতিমালা ও পেশাগত দায়িত্বের প্রতি শ্রদ্ধাশীল থেকে উখিয়া উপজেলার মানুষের কথা তুলে ধরাই হবে তাঁর প্রধান লক্ষ্য। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের মাধ্যমে তিনি দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেছেন।
সাংবাদিক আর.জে রাফির এই নিয়োগে স্থানীয় সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

