উখিয়ার কোর্টবাজারে নাঈম’স কেয়ারে HSC ২০২৮ ব্যাচে ইংলিশ ও অর্থনীতিতে ভর্তি চলছে

Ukhiyacox News
By -
আর.জে রাফি, উখিয়া :: কক্সবাজারের উখিয়া-কোর্টবাজারে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ‘নাঈম’স কেয়ার’-এর HSC ২০২৮ প্রাইভেট ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আগামী ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এদিন দুপুর ২টা ৩০ মিনিটে আলহাজ্ব হাকিম আলী চৌধুরী কেজি স্কুলে এ আয়োজন অনুষ্ঠিত হবে। ‘নাঈম’স কেয়ার’ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এটি উখিয়া-কোর্টবাজারের HSC Academic & University Admission Private Program হিসেবে কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটিতে বর্তমানে HSC ২০২৮ প্রাইভেট ব্যাচে ইংরেজি ও অর্থনীতি বিষয়ে ভর্তি চলছে। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে শিক্ষার্থীদের একাডেমিক প্রস্তুতি, বিষয়ভিত্তিক পড়াশোনা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নিয়ে দিকনির্দেশনা দেওয়ার কথা রয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালক ওসমান সরওয়ার নাঈম। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (অনার্স) ও এমএসএস (অর্থনীতি) সম্পন্ন করেছেন। ‘নাঈম’স কেয়ার’-এর অস্থায়ী ঠিকানা আলহাজ্ব হাকিম আলী চৌধুরী কেজি স্কুল, দক্ষিণ স্টেশন, কোর্টবাজার, উখিয়া, কক্সবাজার। কর্তৃপক্ষ জানিয়েছে, HSC ২০২৮ প্রাইভেট ব্যাচে সীমিত আসনে ভর্তি নেওয়া হচ্ছে। আগ্রহী শিক্ষার্থীদের আগে যোগাযোগ করে আসন নিশ্চিত করার জন্য বলা হয়েছে। ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে— ০১৭০৮-৫৩১৪০০, ০১৬৪৭-৪৫৫২২৩ নম্বরে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !