কক্সবাজার সরকারি কলেজ আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতায় জেলা চ্যাম্পিয়ন
By -
সেপ্টেম্বর ২৭, ২০২৬
আর.জে রাফি, নিজস্ব প্রতিবেদক ::
জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এর জেলা পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে কক্সবাজার সরকারি কলেজ।
রোববার (২৭ সেপ্টেম্বর) কক্সবাজার সরকারি কলেজের হলরুমে জেলা পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে কক্সবাজার সরকারি কলেজ বিতর্ক ক্লাবের একটি চৌকস দল অংশগ্রহণ করে।
বিজয়ী দলের তার্কিক সদস্যরা হলেন—ফাহমিদা হাসান হেবা, আসিফা বিনতে রিমু ও লুৎফুর কবির শিহাব।
প্রতিযোগিতায় কক্সবাজার সরকারি কলেজের বিতর্ক দল কক্সবাজার সরকারি মহিলা কলেজ ও কক্সবাজার সিটি কলেজকে পরাজিত করে জেলা চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।
এ সাফল্যের মধ্য দিয়ে কক্সবাজার সরকারি কলেজ বিতর্ক ক্লাব জেলা পর্যায়ে তাদের ধারাবাহিক সাফল্য ও শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে।
কলেজের বিতর্ক ক্লাবের এমন ধারাবাহিক সাফল্যে কক্সবাজার সরকারি কলেজ পরিবার আনন্দ ও গর্ব প্রকাশ করেছে। বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয়েছে।

