সাংবাদিকদের পেশাগত ঐক্য ও অধিকার রক্ষায় উখিয়া সদর প্রেসক্লাবের নতুন কমিটি

Ukhiyacox News
By -
আর.জে রাফি,উখিয়া :: কক্সবাজারের উখিয়ায় উখিয়া সদর প্রেসক্লাবের ১৬ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সিরাজুল কবির বুলবুলকে আহ্বায়ক, কামাল উদ্দিন জয় ও আতিকুর রহমান বাবুকে যুগ্ম আহ্বায়ক এবং মোহাম্মদ নাসিমকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন—আব্দুর রহিম, নুরুল আবছার, আবদুল গফুর ও মোহাম্মদ উসমান। এ ছাড়া সাধারণ সদস্য হিসেবে রয়েছেন—আর.জে রাফি, জালাল উদ্দিন সোহাগ, বেলাল ভুঁইয়া, কফিল উদ্দিন, বেলাল আজাদ, মো. আমিন, নুর নবী ও নুরুল ইসলাম বিজয়। নবগঠিত কমিটি উখিয়ার সাংবাদিকদের পেশাগত ঐক্য, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, গণমাধ্যমকর্মীদের অধিকার ও এলাকার মানুষের কল্যাণে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সত্য ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে উখিয়ার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার লক্ষ্যেও কমিটি কাজ করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !