ধর্মপ্রাণ মুসল্লিদের দীর্ঘ প্রতীক্ষার অবসান, উখিয়ার রত্নাপালং, আব্দুল্লাহ বাপেরপাড়া জামে মসজিদ ও হেফেজখানা উদ্বোধন।

Ukhiyacox News
By -
নিজস্ব প্রতিবেদক :: ধর্মপ্রাণ মুসলমানদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কক্সবাজারের উখিয়ায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে আব্দুল্লাহ বাপেরপাড়া জামে মসজিদ ও হেফজখানা। শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের পর রত্নাপালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল্লাহ বাপেরপাড়া এলাকায় মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রত্নাপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, এলাকার গণ্যমান্য ব্যক্তি, মুরব্বি, মসজিদ কমিটির সদস্য, হেফজখানার শিক্ষার্থী ও শিক্ষকসহ বিপুলসংখ্যক মুসল্লি। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খাইরুল আলম চৌধুরী বলেন, “এই মসজিদ নির্মাণের মূল লক্ষ্য হলো এলাকার ধর্মপ্রাণ মানুষের নামাজ আদায়ের সুযোগ সৃষ্টি করা এবং নতুন প্রজন্মকে ইসলামী শিক্ষা ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা। পাশাপাশি হেফজখানার মাধ্যমে পবিত্র কোরআন শিক্ষা ও হিফজের সুযোগ তৈরি হবে। আমরা আশা করি, এই মসজিদ শুধু ইবাদতের স্থান হিসেবে নয়, বরং এলাকার মানুষের ঐক্য, ভ্রাতৃত্ব ও সামাজিক কল্যাণের কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে।” এ সময় বক্তারা মসজিদ ও হেফজখানার উন্নয়ন, শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষা এবং এলাকার ধর্মীয় পরিবেশ আরও সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। মসজিদটির নির্মাণ ও পরিচালনায় যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পরে মসজিদে নামাজ আদায় শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও এলাকার মানুষের শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। শেষ মোনাজাতের মাধ্যমে আব্দুল্লাহ বাপেরপাড়া জামে মসজিদ ও হেফজখানার আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !