উখিয়ার কোটবাজারে ‘আর, এফ, এন্টারপ্রাইজ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

Ukhiyacox News
By -
আর.জে রাফি, উখিয়া :: কক্সবাজারের উখিয়ার কোটবাজারে জুমার নামাজ শেষে উদ্বোধন করা হয়েছে ‘আর, এফ, এন্টারপ্রাইজ’ নামে নতুন একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। শুক্রবার জুমার নামাজের পর স্থানীয়দের উপস্থিতিতে মিষ্টিমুখ ও দোয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবুল ফজল হুজুর। এসময় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, কোটবাজার ও আশপাশের এলাকার মানুষের প্রয়োজনীয় নির্মাণসামগ্রী ও হার্ডওয়্যার পণ্য সহজে সরবরাহ করাই তাদের অন্যতম লক্ষ্য। ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন পণ্য সরবরাহের পাশাপাশি ভালো সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। আর, এফ, এন্টারপ্রাইজ অবস্থিত হাজী আফাজ উদ্দিন সুপার মার্কেটের মেইন রোড, কোটবাজার দক্ষিণ স্টেশনে। প্রতিষ্ঠানটিতে পাওয়া যাবে রড, সিমেন্ট, লোহা, লোহার এঙ্গেল, প্রেনসিটি, দরজা, এমএস বক্সসহ বিভিন্ন হার্ডওয়্যার সামগ্রী।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !