উখিয়ার রত্নাপালং পশ্চিম থিমছড়ি ফকির মিয়াজী জামে মসজিদের শুভ উদ্বোধন

Ukhiyacox News
By -
বিশেষ প্রতিবেদক :: কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম থিমছড়ি এলাকায় ফকির মিয়াজী জামে মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদে জুমা আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রুমখাঁ আলীম মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা রহমত উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রত্নাপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খাইরুল আলম চৌধুরী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিজুর রহমান, ইউপি সদস্য মাহবুবুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা। সভাপতির বক্তব্যে খাইরুল আলম চৌধুরী বলেন, দীর্ঘদিনের প্রত্যাশার পর এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের নামাজ আদায়ের সুবিধার্থে ফকির মিয়াজী জামে মসজিদটি উদ্বোধন করা হয়েছে। মসজিদটি এলাকার ধর্মীয় ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি মসজিদের উন্নয়ন ও কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। প্রধান বক্তা মাওলানা রহমত উল্লাহ তাঁর বক্তব্যে মসজিদের গুরুত্ব, নামাজের প্রতি মুসলমানদের দায়িত্ব এবং ধর্মীয় অনুশাসন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও বিশেষ অতিথিরা বক্তব্য রাখেন এবং মসজিদকে কেন্দ্র করে এলাকার ধর্মীয় পরিবেশ আরও সমৃদ্ধ করার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি ছিল। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !