জালাল উদ্দীন সোহাগ ::
উখিয়া (কক্সবাজার), ১ আগস্ট ২০২৬: পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে পাতাবাড়ি উচ্চ বিদ্যালয় প্ল্যানেটিয়ার্স ক্লাবের উদ্যোগে ‘বৃক্ষরোপণ অভিযান ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
“গাছ লগান, বুজ বাংলাদেশ গড়ুন: উপকূলজুড়ে সবুজ বেষ্টনী গড়ে তুলি” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে সহযোগিতা করেছে ওয়াটারকিপার্স বাংলাদেশ, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং তরঙ্গ ফাউন্ডেশন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। কর্মসূচির অংশ হিসেবে জলবায়ু পরিবর্তন ও নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি জলবায়ু পরিবর্তন ও নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণের গুরুত্ব, পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে সৃজনশীল চিত্রকর্ম উপস্থাপন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষঅতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশে পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরঙ্গ ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী জয়িতা বিশ্বাস ট্রয়, যুক্তরাষ্ট্রএর বিডাল এবং সাইয়েদা, লাইট ফর লাইফ ইয়ুথ অর্গানাইজেশন (LOYL Bangladesh)-এর নির্বাহী সমন্বয়কারী মো. জালাল উদ্দিন সোহাগসহ বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এসব চারা রোপণ ও পরিচর্যার মাধ্যমে শিক্ষার্থীরা পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং উপকূলীয় অঞ্চলে একটি সবুজ বেষ্টনী গড়ে তুলতে সহায়ক হবে।
আয়োজকদের মতে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

