ইভটিজিংয়ের প্রতিবাদ করায় আবুল কাশেম নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ছাত্রকে মারধরের অভিযোগ

Ukhiyacox News
By -


 

আর.জে রাফি, উখিয়া ::

কক্সবাজারের উখিয়ায় বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে শিক্ষার্থীদের ইভটিজিং ও পথরোধের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন বখাটে যুবকের বিরুদ্ধে। এর প্রতিবাদ করায় সাইফুল ইসলাম নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ করেছে আবুল কাশেম নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ।

বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, কয়েকদিন ধরে তুতুর বিল এলাকার কিছু বখাটে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ইভটিজিং ও পথরোধ করে আসছিল। এর প্রতিবাদ করায় হোস্টেলে থাকা দশম শ্রেণির ছাত্র সাইফুল ইসলামকে মাগরিবের সময় বাড়ি যাওয়ার পথে রাবারডেমের পশ্চিমে আটক করে মারধর করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।

এ ছাড়া, সাইফুলের বাবাকে মোবাইল ফোনে একাধিকবার হুমকি দেওয়ারও অভিযোগ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে আবুল কাশেম নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক-কর্মচারীরা।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !