প্রাডো জিপে কক্সবাজার থেকে নিয়ে যাচ্ছিলো ৩ লাখ ইয়াবা : কুমিল্লায় আটক ২

Ukhiyacox News
By -


ডেস্ক রিপোর্ট ::

কক্সবাজার থেকে বিলাস বহুল প্রাডো গাড়িতে করে ইয়াবার বড় চালান নিয়ে যাওয়ার সময় কুমিল্লায় ডিবি পুলিশের হাতে ধরা পড়েছে দুই পাচারকারী।

এ সময় গাড়িটি তল্লাশি করে ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, চকরিয়ার স্বর্ণফুল এলাকার আলী আকবরের ছেলে মো. ফয়সাল এবং চকরিয়া ফুলতলা এলাকার মৃত সাকের আহম্মদের ছেলে আমান উল্লাহ।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, সোমবার কক্সবাজার থেকে ইয়াবার চালানটি নিয়ে যাচ্ছিলো দুইজন পাচারকারি। গোপন তথ্যের ভিত্তিতে, অভিযান চালিয়ে তাদের আটক করার পর গাড়িতে তল্লাশি চালিয়ে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !