আর.জে রাফি, উখিয়া ::
উখিয়ার পালংখালীতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন আমানতকারীরা।
আমানতের টাকা ফেরতের দাবিতে এ কর্মসূচি পালন করেন তারা। আমানতকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জমাকৃত অর্থ উত্তোলন করতে পারছেন না তারা। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত, দায়ীদের জবাবদিহি এবং দ্রুত আমানতের টাকা ফেরতের দাবি জানান বিক্ষোভকারীরা।

