উখিয়ার ইরানি পাহাড় ক্যাম্পে ওয়াশরুম থেকে এএসআইয়ের মরদেহ উদ্ধার

Ukhiyacox News
By -


নিজস্ব প্রতিনিধি ::

কক্সবাজারের উখিয়ায় ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের ওয়াশরুম থেকে রুবেল হোসেন (৩১) নামে এক এএসআইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) ভোরে ওয়াশরুমের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় বিষয়টি ক্যাম্প সদস্যদের নজরে আসে। পরে দরজা খুলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তিনি ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পে এএসআই (স) হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালের রোলকলে তাকে অনুপস্থিত পাওয়া যায়। পরে বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান মেলেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওয়াশরুম ব্যবহারের সময় অসুস্থ হয়ে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !