উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে বেহাল সড়ক, ইউনিয়ন পরিষদের জরুরি হস্তক্ষেপ দাবি স্থানীয়দের

Ukhiyacox News
By -


 

নিজস্ব প্রতিবেদক ::

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের একটি গ্রামীণ সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন অন্তত ৩০ থেকে ৪০টি পরিবারের বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না করায় বর্ষা মৌসুমে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

স্থানীয়দের দাবি, সড়কটির পাশের একটি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পানি স্বাভাবিকভাবে নিষ্কাশন হতে পারছে না। ফলে সামান্য বৃষ্টিতেই সড়কে কাদা ও জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, যা জনদুর্ভোগ আরও বাড়িয়ে তুলছে।

বাসিন্দারা জানান, শিশু, শিক্ষার্থী, বৃদ্ধ ও রোগীদের এই রাস্তা দিয়ে চলাচলে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে। জরুরি প্রয়োজনে যানবাহন চলাচলেও নানা সমস্যার সৃষ্টি হচ্ছে।

এ বিষয়ে স্থানীয়রা ৭ নম্বর ওয়ার্ডের সদস্য সাহজান এবং হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সড়কটি সংস্কার ও পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, অবৈধ বালু উত্তোলনের অভিযোগ এবং সড়কের সংস্কার না হওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !