বর্ষার ঢেউয়ে নতুন রূপে কক্সবাজার সৈকত, পর্যটকের ঢল

Ukhiyacox News
By -


 


বিশেষ প্রতিবেদক ::

বর্ষার মেঘলা আকাশ, থেমে থেমে বৃষ্টি আর উত্তাল বঙ্গোপসাগরের বিশাল ঢেউ—প্রকৃতির এমন ভিন্ন সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের ঢল নেমেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে। বর্ষাকালে সাধারণত পর্যটকের সংখ্যা কিছুটা কম থাকলেও এবার ব্যতিক্রম চিত্র দেখা যাচ্ছে। সাপ্তাহিক ছুটি ও হোটেল-রিসোর্টের আকর্ষণীয় মূল্যছাড়ের কারণে সৈকতের সুগন্ধা, লাবণী, কলাতলী ও সিগাল পয়েন্টে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পর্যটকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।


পর্যটকদের আকৃষ্ট করতে কক্সবাজারের বিভিন্ন আবাসিক হোটেল, মোটেল ও রিসোর্টে কক্ষভাড়ায় সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। এতে স্বল্প খরচে পরিবার ও বন্ধুদের নিয়ে ভ্রমণের সুযোগ পাচ্ছেন অনেকেই। পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, বর্ষাকালেও এমন সাড়া তাদের ব্যবসায় নতুন প্রাণ ফিরিয়ে এনেছে।
সৈকতে ঘুরতে আসা পর্যটকদের অনেকেই জানান, বর্ষার উত্তাল সমুদ্রের সৌন্দর্য অন্য সময়ের তুলনায় অনেক বেশি আকর্ষণীয়। বৃষ্টি, কালো মেঘ আর বিশাল ঢেউ এক অনন্য পরিবেশ সৃষ্টি করেছে, যা উপভোগ করতেই তারা কক্সবাজারে এসেছেন। তবে উত্তাল সাগরে নামার ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দায়িত্বশীলরা।


পর্যটন ব্যবসায়ীদের মতে, বর্তমান ছাড় অব্যাহত থাকলে আগামী কয়েকদিনও পর্যটকের চাপ থাকবে। একই সঙ্গে তারা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে লাইফগার্ডের নির্দেশনা মেনে চলা এবং সমুদ্রে ঝুঁকি নিয়ে গোসল না করার আহ্বান জানিয়েছেন।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !