ডেস্ক রিপোর্ট ::
কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, কক্সবাজার জেলা শাখা।
সোমবার (১৩ জুলাই ২০২৬) চকরিয়া উপজেলার বন্যাকবলিত মানুষের মাঝে জেলা শাখার উদ্যোগে জেলা সভাপতি মুহাদ্দিস আমিরুল ইসলাম মীর এর নেতৃত্বে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ও দ্বীনি সংগঠন চকরিয়া উপজেলা উত্তর শাখার সভাপতি মাওলানা সরওয়ার আলম কুতুবী,জেলা সাংগঠনিক সম্পাদক এডভোকেট রিদওয়ানুল কাবীর,দপ্তর সম্পাদক মুর্শেদুল ইসলাম কাউসার,সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল হামিদ আজাদ, জেলা আমেলা সদস্য এইচ এম শফিউল আলম,চকরিয়া উপজেলা উত্তর শাখার সভাপতি মাওলানা মনির উল্লাহ, সেক্রেটারি এইচ এম আব্দুর রহমান কাসেমী, চকরিয়া যুব আন্দোলনের সভাপতি মাওলানা শহিদুল ইসলাম ছিদ্দিকী সহ উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় জেলা সভাপতি মুহাদ্দিস আমিরুল ইসলাম মীর বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার ত্রাণ কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে। তিনি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান সকল ব্যক্তি-প্রতিষ্ঠানকে মানবিক দায়িত্ববোধ থেকে বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর আন্তরিক আহ্বান জানান।”

