কক্সবাজারে বন্যার ভয়াল চিত্র! প্রায় ৮৯০ কোটি টাকার ক্ষতি, বিপর্যস্ত ২৪ লাখ মানুষ

Ukhiyacox News
By -


 

নিজস্ব প্রতিনিধি ::

টানা নয় দিনের ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় কক্সবাজার জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলা প্রশাসনের প্রাথমিক সমন্বিত প্রতিবেদনে বলা হয়েছে, জেলার ১০টি উপজেলার ৭০টি ইউনিয়ন ও ৪টি পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ দুর্যোগে ১ লাখ ৩০ হাজারের বেশি পরিবার এবং ২৪ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রাথমিকভাবে প্রায় ৮৯০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বন্যা, পাহাড়ধস, দেয়ালধস, নৌকাডুবি ও পানিতে ডুবে ৩১ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি, মৎস্য, বসতবাড়ি, সড়ক, বেড়িবাঁধ ও বিভিন্ন অবকাঠামো। জেলার ৬৬৮টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত এবং ১৫ হাজার ৮৫০টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। 

কৃষি বিভাগ জানিয়েছে, ১০ হাজার ৪০১ একর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে মৎস্য বিভাগ জানিয়েছে, প্রায় ৪৬ কোটি ২২ লাখ টাকার মৎস্যসম্পদের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও সহায়তার জন্য সরকারের কাছে প্রয়োজনীয় বরাদ্দ চাওয়া হয়েছে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !