উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করলেন এমপি শাহজাহান চৌধুরী

Ukhiyacox News
By -


 

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

উখিয়া  বিশ্ববিদ্যালয় কলেজে বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন করেছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের মাননীয় সংসদ সদস্য, শাহজাহান চৌধুরী।

(২১ জুলাই) সকাল ৯ টায় উখিয়া  বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কালে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আকতার এবং উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শাহআলমসহ কলেজের ছাত্র,ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ-সুন্দর ক্যাম্পাস গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে বেশি, বেশি করে বৃক্ষরোপণে উৎসাহিত করতে হবে। খালী জায়গায় পরিবেশের সৌন্দর্য রক্ষার্থে  প্রতিবছর ৩ টি করে নতুন বৃক্ষ রোপন করতে হবে।

বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির বনজ,ফজল  গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপন করে সবুজ বিপ্লব  সৃষ্টি করতে হবে। কলেজ অধ্যক্ষ, মোহাম্মদ শাহআলম বলেন এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও চলমান  থাকবে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !