কোটবাজারের ব্যবসায়ী আরিফুর রহমানের দোকান উচ্ছেদ মামলার প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা

Ukhiyacox News
By -


 আর.জে রাফি, নিজস্ব প্রতিবেদক ::

কোটবাজার এনএক্স ভবনের ব্যবসায়ী মোহাম্মদ আরিফুর রহমানের দোকান উচ্ছেদের লক্ষ্যে ভূমি আইনে দায়েরকৃত মামলার প্রেক্ষিতে কোটবাজারের সিনিয়র ব্যবসায়ী ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও চলমান সমস্যা সমাধানে আলোচনা শেষে কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির সভাপতি সুলতান মাহমুদ চৌধুরী ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—

প্রথমত, আগামী ২২ জুন ২০২৬ (সোমবার) ব্যবসায়ীদের প্রতিনিধি দল সংশ্লিষ্ট জমির মালিকদের সঙ্গে বৈঠক করে চুক্তিপত্র নবায়নের বিষয়ে আলোচনা করবেন।

দ্বিতীয়ত, আগামী ২৫ জুন ২০২৬ (বৃহস্পতিবার) উখিয়া-টেকনাফ আসনের মাননীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন ও থানার ওসির নিকট স্মারকলিপি প্রদান করা হবে।

তৃতীয়ত, ২৭ জুন ২০২৬ তারিখে কোটবাজারের বিভিন্ন মার্কেটে মানববন্ধনের প্রস্তুতি হিসেবে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হবে।

চতুর্থত, আগামী ৪ জুলাই ২০২৬ সকাল ১১টায় কোটবাজার স্টেশন চত্বরে দোকানপাট বন্ধ রেখে ব্যবসায়ীদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। একই দিনে পরবর্তী কর্মসূচিও ঘোষণা করা হবে বলে জানানো হয়।

সভায় উপস্থিত ব্যবসায়ীরা তাদের ব্যবসা ও জীবিকার স্বার্থে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় অসহায় ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য কোটবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সুলতান মাহমুদ চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !