হলদিয়া পালং ইউনিয়নে আধুনিক হাফেজখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

Ukhiyacox News
By -


 

সম্পাদকীয় ::

উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জনাব গিয়াস উদ্দিন চৌধুরীর উদ্যোগে পাতাবাড়ি এহ্ইয়া সুন্নাহ মাদ্রাসায় ৫০ জন শিক্ষার্থীর জন্য একটি আধুনিক হাফেজখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে জনাব গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, “দ্বীনি শিক্ষার প্রসার এবং পবিত্র কোরআনের হাফেজ তৈরিতে এ হাফেজখানা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।” তিনি মাদ্রাসার সার্বিক উন্নয়নে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

এলাকাবাসী ও মাদ্রাসা কর্তৃপক্ষ এ মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে জনাব গিয়াস উদ্দিন চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং হাফেজখানার নির্মাণকাজ দ্রুত সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক অধ্যাপক উখিয়া ডিগ্রি কলেজের সভাপতি ফরিদুল আলম চৌধুরী, মাহবুব আলম চৌধুরী, বদিউল আলম চৌধুরী, আবুল আজম চৌধুরী, সোহাগ চৌধুরী, মাওলানা আবু বক্কর, ফরিদুল আলম, সাংবাদিক জাহেদ আলম, মাস্টার লোকমান হাকিম, মাস্টার খোরশেদ আলম চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !