আর.জে রাফি (নিজস্ব প্রতিবেদক) ::
বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত “Startup, Science Project and Innovation Idea and Showcasing Program”-এ উখিয়ার সোনার পাড়া উচ্চ বিদ্যালয় দ্বিতীয় স্থান অর্জন করেছে।
বিদ্যালয়ের শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প এবং সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে এ সাফল্য অর্জিত হয়েছে। এ অর্জনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
উল্লেখ্য, এর আগের দিন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতায়ও সোনার পাড়া উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অর্জন করে উখিয়া উপজেলার শিক্ষা অঙ্গনে নতুন গৌরব যোগ করে।
পরপর দুই দিনে দুটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় সাফল্য অর্জনের মাধ্যমে বিদ্যালয়টি বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী কার্যক্রমে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ এ অর্জনের জন্য সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীসহ সকল শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
স্থানীয় শিক্ষাবিদরা মনে করছেন, এ ধরনের সাফল্য শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী চিন্তায় আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়েও সোনার পাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আরও বড় সাফল্য বয়ে আনবে।

