![]() |
| সাতবাড়িয়া বড়ুয়া পাড়া সড়কের দুই পাশে |
আর.জে রাফি, নিজস্ব প্রতিবেদক ::
রত্না পালং ১ নম্বর ওয়ার্ড, কোট বাজার সাতবাড়িয়া বড়ুয়া পাড়া সড়কের দুই পাশে নিয়মিত ময়লা-আবর্জনা ফেলার কারণে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এতে এলাকাবাসী ও পথচারীদের চলাচলে ব্যাপক সমস্যা সৃষ্টি হচ্ছে।
এলাকাবাসী নিজ অর্থায়নে বহুবার এই রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্ন করিয়েছে। তবুও কিছু অসচেতন ব্যক্তি পুনরায় এখানে ময়লা-আবর্জনা ফেলছে, ফলে পরিবেশ দূষিত হচ্ছে এবং জনসাধারণের দুর্ভোগ বাড়ছে।
মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়, উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট বিনীত অনুরোধ, আমাদের এই সড়কটি সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।
এছাড়া, যারা নিয়মিত এই রাস্তায় ময়লা-আবর্জনা ফেলছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।
এই সড়কটির যথাযথ সংস্কার ও রক্ষণাবেক্ষণ না করা হলে এলাকাবাসীর ভোগান্তি দূর হবে না। তাই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি।

