নিউজ ডেস্ক ::
উখিয়া-টেকনাফ তথা কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক সফরে যাচ্ছেন। সোমবার (১৮ মে) রাজধানী ঢাকা থেকে বিমানযোগে তিনি ব্যাংককের উদ্দেশ্যে রওয়ানা হবেন বলে পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে।
জানা যায়, ৭৪ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ নিয়মিত মেডিকেল চেকআপের অংশ হিসেবে ব্যক্তিগত সফরে ব্যাংকক যাচ্ছেন। তিনি ১৯৭৯ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে পঞ্চমবারের মতো সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

