উখিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ আহত বাবা-ছেলে চট্টগ্রাম মেডিকেলে, মামলা জটিলতায় ন্যায়বিচার চায় পরিবার

Ukhiyacox News
By -


 

নিজস্ব প্রতিবেদক ;

কক্সবাজারের  উপজেলার পূর্ব ডেহেলিয়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মোহাম্মদ ইউনুস প্রকাশে বাবু ও তার বাবা নূর আহাম্মদ গুরুতর আহত হয়েছেন। আহতদের প্রথমে উখিয়া ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পূর্ব ডেহেলিয়া এলাকায় সামান্য বিষয় নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ তাদের ওপর হামলা চালায়। এতে বাবা-ছেলে গুরুতর আহত হন। হামলার সময় তাদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় বলে পরিবারের দাবি।

এ ঘটনায় মামলা করতে গেলে উল্টো হয়রানির শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ করেছেন পরিবারটি। তাদের দাবি, মামলা দায়েরের জন্য থানায় গেলে বিভিন্নভাবে প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়। এমনকি পরিবারের সদস্য মোহাম্মদ শাহাজানকে পুলিশ আটক করেছে বলেও ভিযোগ ওঠে।

ভুক্তভোগী পরিবারের আরও অভিযোগ, প্রতিপক্ষ প্রভাব খাটিয়ে প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টা করছে। দরিদ্র সিএনজি চালক পরিবারের সদস্যরা বর্তমানে চরম আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তবে এ বিষয়ে  এর বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সচেতন মহল নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !