উখিয়ায় জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতায় ইসলামী সংগীতে নাবা’র সাফল্য

Ukhiyacox News
By -


 

আর.জে রাফি (নিজস্ব প্রতিবেদক) :;

জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ ইসলামী সংগীত বিভাগে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে উখিয়ার মেধাবী শিক্ষার্থী আরওয়া জাহান নাবা। সে  এর ৫ম শ্রেণির শিক্ষার্থী।

সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতায় ইসলামী সংগীত ক্যাটাগরিতে অংশগ্রহণ করে আরওয়া জাহান নাবা দ্বিতীয় স্থান অধিকার করে। তার এই অর্জনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

বিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, ছোটবেলা থেকেই নাবা সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইসলামী সংগীতে আগ্রহী। নিয়মিত চর্চা, শিক্ষকদের দিকনির্দেশনা এবং পরিবারের সহযোগিতার মাধ্যমে সে এই সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতেও সে আরও ভালো ফলাফল অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

নাবা’র এই অর্জনে তাকে অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা। তার উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য এবং আগামী দিনে আরও বড় সাফল্যের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন পরিবারের সদস্যরা।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !