উখিয়ায় ১০ টাকায় ৪টি বই পড়ার সুযোগ, বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে পাঠচর্চা কার্যক্রম শুরু

Ukhiyacox News
By -


 

আর.জে রাফি (নিজস্ব প্রতিবেদক)

কক্সবাজারের উখিয়ায় “আলোকিত মানুষ চাই” স্লোগানকে সামনে রেখে বিশ্বসাহিত্য কেন্দ্র-এর উদ্যোগে স্বল্প খরচে বই পড়ার সুযোগ তৈরি করা হয়েছে। প্রতি বুধবার মাত্র ১০ টাকায় ৪টি বই পড়ার এই কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

উখিয়ার ৫টি নির্ধারিত পয়েন্টে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী পাঠসেবা প্রদান করা হচ্ছে। এর মধ্যে রয়েছে পালং আদর্শ উচ্চ বিদ্যালয় (সকাল ১০-১১টা), উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয় (১১-১২টা), উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ও উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় (১২-২টা), ডিগ্রি কলেজ (২-৩টা) এবং নূরুল ইসলাম চৌধুরী টেকনিক্যাল বিএম স্কুল এন্ড কলেজ ও গুলজার বেগম উচ্চ বিদ্যালয় (৩-৪টা)।

লাইব্রেরি কর্তৃপক্ষ জানায়, মাত্র ২০০ টাকায় নাম নিবন্ধন করে আজীবন সদস্য হয়ে মাসে মাত্র ১০ টাকায় ৪টি বই পড়ার সুযোগ পাচ্ছেন পাঠকরা। তরুণ প্রজন্মকে বইমুখী করতে এবং জ্ঞানচর্চা বাড়াতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

লাইব্রেরি ইনচার্জ মোহাম্মদ আবু রেজা তানভীর জানান, দীর্ঘদিন পর গত বুধবার থেকে কার্যক্রমটি পুনরায় চালু হয়েছে। তবে প্রয়োজন অনুযায়ী স্থান ও সময়সূচিতে পরিবর্তন আসতে পারে।

সংশ্লিষ্টরা তরুণদের বই পড়ায় আগ্রহী করতে পরিবার ও অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !