কক্সবাজার সদর-রামুতে ৭৮ শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত সংসদে শিক্ষামন্ত্রী

Ukhiyacox News
By -


 

নিউজ ডেস্ক ::

জাতীয় সংসদে কক্সবাজার জেলার শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান চিত্র তুলে ধরে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, কক্সবাজার সদর (ঈদগাঁওসহ) ও রামু উপজেলায় বর্তমানে মোট ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত রয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সংসদের সকালের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল-এর প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী জানান, এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ৪০টি বিদ্যালয়, ১টি স্কুল অ্যান্ড কলেজ, ২টি কলেজ এবং ৩৫টি মাদ্রাসা। এছাড়া ঈদগাঁও উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বর্তমানে প্রশাসনিকভাবে কক্সবাজার সদর উপজেলার অধীনে পরিচালিত হচ্ছে।
এমপিওবিহীন প্রতিষ্ঠান প্রসঙ্গে তিনি বলেন, নীতিমালা ও নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে পর্যায়ক্রমে এসব প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার কার্যক্রম অব্যাহত রয়েছে। ভবিষ্যতে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে অবশিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করা হবে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !