৫ মাস পর ফের লাল পতাকা, ঝুঁকিতে কক্সবাজার সমুদ্র সৈকত

Ukhiyacox News
By -


নিজস্ব প্রতিবেদক ::

প্রায় ৫ মাস ২১ দিন পর আবারও -এর বিভিন্ন পয়েন্টে “বিপজ্জনক এলাকা” নির্দেশক লাল পতাকা টাঙানো হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে কলাতলী, লাবণী ও সুগন্ধা পয়েন্টে এ দৃশ্য দেখা যায়।

লাইফগার্ড সূত্রে জানা গেছে, হঠাৎ বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে সমুদ্রকে অনিরাপদ ঘোষণা করে লাল-হলুদ পতাকার পরিবর্তে লাল পতাকা উত্তোলন করা হয়। এর আগে গত ৭ নভেম্বর তুলনামূলক স্বাভাবিক পরিস্থিতিতে লাল-হলুদ পতাকা টাঙানো ছিল।

লাইফগার্ডরা জানান, বর্ষা মৌসুমে সাগরে গর্ত ও ক্যানেল তৈরি হওয়ায় ঝুঁকি বেড়ে যায়। তাই লাল পতাকা থাকলে সমুদ্রে নামা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে সৈকতে পর্যটকের উপস্থিতি কমে গেছে। অনেকেই নিরাপত্তার কথা বিবেচনা করে পানিতে নামছেন না।

আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং টানা চার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

কর্তৃপক্ষ পর্যটকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে লাল পতাকা থাকা অবস্থায় সমুদ্রে না নামার অনুরোধ করেছে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !