ডেস্ক রিপোর্ট ::
কক্সবাজারে হামের প্রাদুর্ভাব ঠেকাতে জরুরি হাম-রুবেলা টিকাদান শুরু কক্সবাজারে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু করেছে সরকার। রোববার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, সরকারের পাইলট প্রকল্পের আওতায় ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত কক্সবাজার জেলার রামু ও মহেশখালী উপজেলায় মোট ১ লাখ ২০ হাজার শিশুকে এই টিকা প্রদান করা হবে। প্রাথমিকভাবে রামু ও মহেশখালীতে কার্যক্রম শুরু হয়েছে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সি শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে টিকাদান করা হচ্ছে। তবে যেসব শিশুর বর্তমানে জ্বর রয়েছে, তাদের সুস্থ হওয়ার পর টিকা নেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
