নাজিম সরকার কক্সবাজার (প্রতিনিধি) ::
কক্সবাজার, ২৩ এপ্রিল ২০২৬: কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। এদিন ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট (পিইটি) এর আওতায় পুরুষ প্রার্থীদের ১৬০০ মিটার ও নারী প্রার্থীদের ১০০০ মিটার দৌড়, ড্রাগিং এবং রোপ ক্লাইম্বিং পরীক্ষা নেওয়া হয়।
জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের তত্ত্বাবধানে নিয়োগ কার্যক্রম স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালিত হয়। উপস্থিত ছিলেন পুলিশ ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে ফেইস ডিটেকশন ক্যামেরার মাধ্যমে প্রার্থীদের ছবি সংরক্ষণ করা হয়, যাতে জালিয়াতি প্রতিরোধ করা যায়।
তিন দিনের বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানিয়ে পুলিশ সুপার জানান, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। একই সঙ্গে দালাল ও প্রতারকদের থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

