ঈদগাঁও উপজেলায় খননের জন্য ১৭ খালের তথ্য সংগ্রহ, বৃহত্তম ঈদগাঁও নদী

Ukhiyacox News
By -


ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি:

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহিষ্ণুতা অর্জনের লক্ষ্যে কক্সবাজার জেলার আওতাধীন খালগুলোর বর্তমান অবস্থা নিরূপণে হালনাগাদ তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কার্যক্রম হাতে নেওয়ার প্রস্তুতি হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার আলোকে জেলার বিদ্যমান খাল, ছড়া ও নদীর তথ্য নির্ভুলভাবে সংগ্রহ করে প্রেরণের নির্দেশ দেন কার্যালয়ের পরিচালক সায়মা আক্তার। এ নির্দেশনা জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজিব সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পত্র জারি করেন।

এরই প্রেক্ষিতে ঈদগাঁও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল জব্বার উপজেলার আওতাধীন আংশিক মৃত, সচল ও বন্ধ খাল, ছড়া এবং নদীর তথ্য সংগ্রহ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রেরণ করেন।

জানা গেছে, ঈদগাঁও, ইছাখালী, মাছুয়াখালী, জঙ্গল মাছুয়াখালী, ভোমরিয়া ঘোনা, পোকখালী ও নাপিতখালী মৌজা থেকে মোট ১৭টি খাল, ছড়া ও নদীর তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য খালগুলো হলো—লোজাজজোরা জিয়া খাল, ইউসুফ ভরাট (বোয়ালখালী) খাল, মাইজপাড়া ভরাট খাল, জালালাবাদ বাহার ছড়া, চাঁন্দের ছড়া, জাইক্কা কাটা খাল, ঈদগাঁও নাসি খাল, ঈদগাঁও ছড়া খাল, কালিরছড়া খাল, ভাদিতলা খাল, শিয়া পাড়া খাল, বানিয়ারজুরা খাল, ফরাজী ঘোনা খাল, দক্ষিণের ঘোনা খাল, নাপিতের ছড়া খাল ও ইসলামপুর লবণ মিল সংযোগ খাল। এছাড়া ভোমরিয়া ঘোনা, পোকখালী ও গোমাতলী মৌজাজুড়ে বিস্তৃত ঈদগাঁও নদীর তথ্যও অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রেরিত তথ্য বিশ্লেষণে দেখা যায়, উপজেলার মধ্যে সবচেয়ে বড় জলধারা হলো ঈদগাঁও নদী। এর দৈর্ঘ্য প্রায় ৪৮ কিলোমিটার এবং প্রস্থ ৫০ ফুট। এ নদীর মাধ্যমে প্রায় ৩ হাজার ৬৮১ একর এলাকা উপকৃত হচ্ছে এবং প্রায় ৭০ হাজার মানুষের জীবন-জীবিকা এর সঙ্গে সম্পৃক্ত।

অন্যদিকে সবচেয়ে ছোট খাল বানিয়ারজুরা খাল, যার দৈর্ঘ্য ১ দশমিক ৫ কিলোমিটার এবং প্রস্থ ৩০ ফুট। এ খালের মাধ্যমে প্রায় ১০০ একর জমি ও প্রায় ৯ হাজার মানুষ উপকৃত হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, খালগুলো পুনঃখনন করা হলে পানি নিষ্কাশন

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !