LOYL Bangladesh ও YOSD-এর মধ্যে MoU স্বাক্ষর, যুব উন্নয়নে যৌথ উদ্যোগ

Ukhiyacox News
By -


 আর.জে রাফি (নিজস্ব প্রতিবেদক):

Light for Life Youth Organization – LOYL Bangladesh (Child & Youth Forum) এবং Youth Organization for Social Development (YOSD)-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর সম্পন্ন হয়েছে।

এই MoU স্বাক্ষর অনুষ্ঠান সম্প্রতি আয়োজিত হয়, যেখানে দুই সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই চুক্তির মাধ্যমে আগামী ১ বছর উভয় সংগঠন যৌথভাবে কাজ করবে বলে জানানো হয়েছে।

এই সমঝোতার মূল উদ্দেশ্য হলো তরুণদের নেতৃত্ব বিকাশ, টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং কমিউনিটি পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনা। এছাড়াও, SDGs বাস্তবায়ন, দক্ষতা উন্নয়ন, গবেষণা ও অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনায় একসাথে কাজ করবে দুই সংগঠন।

চুক্তি অনুযায়ী, উভয় পক্ষ যৌথভাবে প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার আয়োজন করবে এবং ফান্ডরেইজিং ও রিসোর্স মবিলাইজেশনে সহযোগিতা করবে। পাশাপাশি, যুবদের ক্ষমতায়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে।

LOYL Bangladesh-এর একজন প্রতিনিধি জানান, এই অংশীদারিত্ব তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অপরদিকে, YOSD-এর পক্ষ থেকেও এই সহযোগিতাকে সময়োপযোগী ও ফলপ্রসূ উদ্যোগ হিসেবে উল্লেখ করা হয়।

এই MoU-এর মাধ্যমে দুই সংগঠন একসাথে কাজ করে একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সমাজ গঠনে অবদান রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !