সাংবাদিক উন্নয়ন পরিষদ (JDC) এর উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান সম্পন্ন

Ukhiyacox News
By -


জাহেদ আলম :

১৬ই মার্চ রোজ সোমবার ২৬ ই রমজান চট্টগ্রাম নগরীর জেলা শিল্প কলা একাডেমি হল রুমে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।সংগঠনের মান্যবর চেয়ারম্যান এস এম মিজান উল্লাহর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু এই আয়োজনে।  সংগঠনের  কেন্দ্রীয় সভাপতি শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা রেখা চৌধুরীর সন্ঞ্চালনায়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতি অসিউর রহমান।এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ম্যানেজিং বোর্ডের ডিরেক্টর। লেখক ও গবেষক কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুল কলি গ্রুপ অব কোম্পানির জি এম, এম এ সবুর, সাদা কালো মাল্টিমিডিয়ার ডিরেক্টর মোহাম্মদ হামিদ। সাংবাদিক উন্নয়ন পরিষদ এর সিনিয়র সহ সভাপতি বিল্লাল হোসেন, অর্থ সম্পাদক কেন্দ্রীয় ও পরিচালক সোহাগ হোসেন মোল্লা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম বাবলু, শামসুল আলম রানা,চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক স ম জিয়া কক্সবাজার জেলা সভাপতি জাহেদ আলম (শাহজাদা জাহেদ), যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম ,চট্টগ্রাম জেলা আহবায়ক এম আর তাওহিদ, সদস্য সচিব সাইফুর রহমান।  বাঁশখালি উপজেলা সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সিদ্দিক। স্বাধীন সংবাদ পত্রিকার সহ সম্পাদক নুরুল আবসার তৌহিদ, চট্টগ্রাম মহানগর সহ সভাপতি শাহাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন সোহেল, সাংগঠনিক সম্পাদক মুরাদহোসেন বিপ্লব, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুজিব উল্লাহ তোষার সহ সারাদেশ থেকে আগত অসংখ্য সাংবাদিকবৃন্দ। দেড় শতাধিক সাংবাদিকের মিলনমেলার এই মহতি আয়োজনে প্রধান অতিথি দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠান শেষে সংগঠনের এক্টিভ সদস্যদের মাঝে পবিত্র ঈদুল ফিতরের ঈদ উপহার বিতরণ করা হয়। এসময় আগত সকল অতিথি ও সাংবাদিকেরা আয়োজক কমিটির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং নির্যাতিত সাংবাদিকের পাশে দাড়ানো  সহ নানা অভিমত ব্যাক্ত করে। ব্যাতিক্রমি এই ধারা অব্যাহত রাখতে সংগঠনের চেয়ারম্যান এস এম মিজান উল্লাহর প্রতি অনুরোধ জানান। এসময় সভাপতি তার বক্তব্যে বলেন  আনন্দঘন এই মুহূর্তই প্রমান দিচ্ছে সাংবাদিক উন্নয়ন পরিষদ একদিন অনেকদুর এগিয়ে যাবে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !