পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন কক্স টিভির রামু উপজেলা প্রতিনিধি ও বেঙ্গল চ্যানেল ২৪-এর প্রতিবেদক সাংবাদিক তামিম হোসেন।
তিনি এক বার্তায় বলেন, ঈদ মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত। দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থেকে তিনি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, পবিত্র এই দিনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সাম্য, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে সবাইকে একযোগে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

