সুগন্ধা সৈকতের উচ্ছেদ এলাকা পরিদর্শনে এমপি কাজল, ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনে জোর

Ukhiyacox News
By -


 

নিজস্ব প্রতিবেদন :

কক্সবাজারের সুগন্ধা সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিদর্শন করেছেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। সোমবার (১৬ মার্চ) দুপুরে তিনি সুগন্ধা পয়েন্টের বালিয়াড়ি এলাকা ঘুরে দেখেন এবং উচ্ছেদ হওয়া স্থানসমূহ সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান, পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় এমপি কাজল বলেন, সরকারের নির্দেশনা মেনে ক্ষুদ্র ব্যবসায়ীরা শান্তিপূর্ণভাবে দোকান সরিয়ে নিয়েছেন, যা প্রশংসনীয়। তবে আসন্ন ঈদ মৌসুমকে সামনে রেখে তাঁদের জীবিকার বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে দ্রুত পুনর্বাসনের উদ্যোগ নিতে হবে।

জেলা প্রশাসক জানান, সরকারি খাস জায়গা চিহ্নিত করে ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে তারা স্থায়ীভাবে ব্যবসা পরিচালনা করতে পারে এবং অনিশ্চয়তা থেকে মুক্তি পায়।

উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনার প্রেক্ষিতে গত ৯ মার্চ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী সৈকতের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়। এর ধারাবাহিকতায় সুগন্ধা ও কলাতলী পয়েন্টে কয়েক শতাধিক দোকান ক্ষুদ্র ব্যবসায়ীরা নিজ উদ্যোগে সরিয়ে নেন।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !