থাইল্যান্ডে বিশ্ব শান্তি প্রতিযোগিতায় পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শ্রাবন্তির বিশ্বজয়

Ukhiyacox News
By -


 

নিজস্ব প্রতিবেদক :

থাইল্যান্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক “World Peace Ethics Contest”-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী শ্রাবন্তি বড়ুয়া বর্ষা। প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি “World Peace Winner” খেতাব অর্জন করে দেশ ও তার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সম্মান বয়ে এনেছেন।

জানা যায়, বিশ্ব শান্তি, নৈতিকতা ও মূল্যবোধভিত্তিক এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিভিন্ন দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করে। এতে নিজেদের যোগ্যতা ও দক্ষতার প্রমাণ দিয়ে শ্রাবন্তি বড়ুয়া বর্ষা সেরার আসন দখল করেন।

তার এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। বিদ্যালয় কর্তৃপক্ষ তার এ অর্জনকে শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে দেখছে।

শ্রাবন্তি বড়ুয়া বর্ষার এই অর্জন ভবিষ্যতে দেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক অঙ্গনে আরও এগিয়ে যেতে উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়েছে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !