বীচ পয়েন্ট বাজারে মাদকবিরোধী অভিযান বিপুল ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

Ukhiyacox News
By -


 প্রতিবেদক : শাহাদাত হোসেন, 

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। সোমবার (২ মার্চ) রাতে টেকনাফ পৌরসভার খোনকার পাড়া এলাকায় বীচ পয়েন্ট বাজারে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত মো. রফিক (২৮) কক্সবাজার পৌরসভার লারপাড়া ১নং ওয়ার্ডের বাসিন্দা। র‌্যাবের দাবি, তিনি দীর্ঘদিন ধরে টেকনাফ, কক্সবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক সরবরাহের সঙ্গে জড়িত। গোপন সংবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তার হেফাজত থেকে একটি প্লাস্টিক বস্তায় সংরক্ষিত পাঁচটি প্যাকেটে মোট ৪৯,৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানের সময় তার এক সহযোগী পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতকসহ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !