উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে সামাজিক ও মানবিক সংগঠন উত্তর পালংখালী প্রজন্ম ফাউন্ডেশন উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Ukhiyacox News
By -


 

মোঃ জাহেদ আলম (সাগর) উখিয়া উপজেলা প্রতিনিধি। 

শুক্রবার পালংখালী এলাকার বন্ধু রেস্টুরেন্টে এ ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি জনাব রেজাউল  করিম রেজা বলেন, রমজান মাস মানুষের মধ্যে আত্মশুদ্ধি, সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। এ ধরনের আয়োজন সমাজে পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পালংখালী ইউনিয়ন যুব দলের সভাপতি জনাব শাহ আলম উপস্থিত ছিলেন উখিয়া উপজেলার ছাত্র দল গড়ার কান্ডারী জনাব জয়নাল আবেদীন জয় আহবায়ক উপজেলা ছাত্র দল।

উপস্থিত ছিলেন কামরান আলী চৌধুরী সোহান কো-অর্ডিনেটর, শিক্ষা ও সামাজিক ইউনিট।

Shadow of Change (SOC)

 উপস্থিত ছিলেন আব্দু সালাম সর্দার উপদেষ্টা প্রজন্ম ফাউন্ডেশন উপস্থিত ছিলেন জনাব আবুল বশর সর্দার উপদেষ্টা প্রজন্ম ফাউন্ডেশন। বক্তারা বলেন, সমাজের উন্নয়ন ও মানুষের কল্যাণে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর পালংখালী প্রজন্ম ফাউন্ডেশন ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।

পরে সবাই একসাথে ইফতারে অংশগ্রহণ করেন। ইফতার শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদ হোবাইব।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উত্তর পালংখালী প্রজন্ম ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি জনাব ওসমান গণি বিএসএস সম্মান রাষ্ট্র বিজ্ঞান বিভাগ ককসবাজার সরকারি কলেজে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !