কক্সবাজারে প্রবীণ সাংবাদিক এইচ এম এরশাদ আর নেই। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি দীর্ঘ সাংবাদিকতা জীবনে সুনামের সাথে দায়িত্ব পালন করে গেছেন।
মরহুম এইচ এম এরশাদ দৈনিক জনকণ্ঠের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা শাখার সভাপতি এবং জেলা প্রেসক্লাব কক্সবাজারের সভাপতির দায়িত্বও পালন করেন।
তার মৃত্যুতে সাংবাদিক সমাজসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

