আর.জে রাফি কক্সবাজার উখিয়া :
কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে ইতোমধ্যে আলোচনায় উঠে এসেছে তাঁর নাম। দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে তিনি এলাকাবাসীর কাছে একজন পরিচিত ও আস্থাভাজন মুখ।
তরুণদের প্রতিনিধিত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি এবং উন্নয়নমুখী ভাবনার কারণে স্থানীয় ভোটারদের মাঝে তাঁর গ্রহণযোগ্যতা বাড়ছে বলে জানা গেছে। ওয়ার্ডবাসীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও বিভিন্ন সামাজিক উদ্যোগে সক্রিয় অংশগ্রহণ তাঁকে সম্ভাব্য প্রার্থী হিসেবে শক্ত অবস্থানে নিয়ে এসেছে।
স্থানীয়রা আশা করছেন যোগ্য, সৎ ও সাহসী নেতৃত্বের মাধ্যমে ৯নং ওয়ার্ড উন্নয়নের নতুন ধাপে এগিয়ে যাবে।

